ময়মনসিংহে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সক্রিয় এলজিইডির নির্বাহী প্রকৌশলী সালমান রহমান 


স্টাফ রিপোর্টার,রনি প্রকাশের সময় : জুলাই ১, ২০২৬, ৪:৩৪ অপরাহ্ণ
ময়মনসিংহে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সক্রিয় এলজিইডির নির্বাহী প্রকৌশলী সালমান রহমান 

ময়মনসিংহে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করছেন নির্বাহী প্রকৌশলী সালমান রহমান রাসেল। দায়িত্ব গ্রহণের পর থেকে উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত, নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন এবং মাঠপর্যায়ে নিয়মিত তদারকির মাধ্যমে তিনি কাজ এগিয়ে নিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এলজিইডি সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন সড়ক, সেতু, কালভার্ট ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ নিয়মিত পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে আসছেন তিনি। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, সরকারি অর্থের যথাযথ ব্যবহার এবং উন্নয়নকাজের মান বজায় রাখতে প্রকল্প বাস্তবায়নের প্রতিটি ধাপে তদারকি অব্যাহত রয়েছে। পাশাপাশি স্থানীয় জনগণের চাহিদা ও মতামত বিবেচনায় রেখে উন্নয়ন কার্যক্রম পরিচালনার চেষ্টা করা হচ্ছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের ভাষ্য, সালমান রহমান রাসেলের নেতৃত্বে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি এসেছে। এসব প্রকল্প বাস্তবায়নের ফলে যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ সাধারণ মানুষের চলাচল ও দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব পড়ছে বলে তারা মনে করেন।

সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে, পেশাদারিত্ব, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে উন্নয়ন কার্যক্রম পরিচালনার এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।