কালিহাতীতে ওয়ালটনের উদ্যোগে মৃত গ্রাহকের পরিবারকে এক লাখ টাকার আর্থিক সহায়তা


ক্রাইম রিপোর্টার: প্রকাশের সময় : জুলাই ১, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
কালিহাতীতে ওয়ালটনের উদ্যোগে মৃত গ্রাহকের পরিবারকে এক লাখ টাকার আর্থিক সহায়তা

টাঙ্গাইলের কালিহাতীতে ওয়ালটনের আর্থিক সুরক্ষা সুবিধা কর্মসূচির আওতায় এক মৃত গ্রাহকের পরিবারকে নগদ ১ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকাল ১১টায় উপজেলার কোকডহরা বাজারে অবস্থিত ওয়ালটন প্লাজা কালিহাতী শাখার উদ্যোগে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কোকডহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিভিশন-২-এর চিফ ডিভিশনাল অফিসার মো. শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডিভিশনাল ক্রেডিট অফিসার মো. ওবায়দুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখার ফ্লোর ইনচার্জ ইকবাল হোসাইন এবং স্বাগত বক্তব্য রাখেন ওয়ালটন প্লাজা কালিহাতী শাখার ম্যানেজার মোহাম্মাদ আবুল হাসান।

অনুষ্ঠানে ওয়ালটনের মৃত গ্রাহক আসাদুল জামানের স্ত্রী ও মনোনীত নমিনী মোছা. তাসমিদার হাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১ লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, ওয়ালটন শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, বরং গ্রাহকদের কল্যাণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতেও কাজ করছে। তাদের মতে, এ ধরনের আর্থিক সুরক্ষা কর্মসূচি গ্রাহকদের আস্থা ও নির্ভরতা আরও বাড়াবে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং ওয়ালটন প্লাজার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।