রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬–২৭ উপলক্ষে র‍্যালি


সাতক্ষীরা ক্রাইম রিপোর্টার, আব্দুর রশিদ প্রকাশের সময় : জুলাই ১, ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ
রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬–২৭ উপলক্ষে র‍্যালি

রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬–২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম সভা এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ৮টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে শেষ হয়।

পরে শহরের মুনজিতপুর এলাকায় হোটেল রাজের কনফারেন্স রুমে রোটাবর্ষের প্রথম মিটিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মোঃ আখতারুজ্জামান কাজল এবং সঞ্চালনা করেন ক্লাব সেক্রেটারি সিএম নাজমুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি।

এছাড়া অনুষ্ঠানে রোটারি ক্লাব অব সাতক্ষীরার বিভিন্ন নেতৃবৃন্দ, সাবেক সভাপতি, পেশাজীবী সদস্য ও রোটার‍্যাক্ট ক্লাবের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তারা সামাজিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও মানবকল্যাণমূলক কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে রোটার‍্যাক্টর কর্ণ বিশ্বাস কেডি, সেক্রেটারি শেখ মেহেদী হাসান, আব্দুল্লাহ আল মামুন, আবুল হোসেনসহ রোটার‍্যাক্ট ও রোটারি ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রোটারী ক্লাব অব সাতক্ষীরার মোঃ কামরুজ্জামান রাসেল।

সবশেষে অংশগ্রহণকারীরা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এবং এ ধরনের সামাজিক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রাখার আহ্বান জানান।