বাহাদুরাবাদ ফুটানি বাজার নৌঘাটের ইজারা কার্যক্রমের শুভ উদ্বোধন


দেওয়ানগঞ্জ প্রতিনিধি, লাবলু মিয়া প্রকাশের সময় : জুলাই ১, ২০২৬, ৪:৪৩ অপরাহ্ণ
বাহাদুরাবাদ ফুটানি বাজার নৌঘাটের ইজারা কার্যক্রমের শুভ উদ্বোধন

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ফুটানি বাজার নৌঘাটের ২০২৬-২০২৭ অর্থবছরের ইজারা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ৮টায় নৌঘাটের ইজারাদার মো. শাহ আলম মিয়া উদ্বোধনের মাধ্যমে কার্যক্রমের সূচনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব আলাউদ্দিন আল মামুন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান হানিফ, সাবেক ছাত্রনেতা ও চুকাইবাড়ী ইউনিয়ন বিএনপির সদস্য মো. শাহ আলম, পৌর বিএনপির সহ-দপ্তর সম্পাদক নুর ইসলাম দেওয়ান, পৌর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক রিপন দেওয়ান, সাবেক ছাত্রনেতা মো. নাজমুল হাসান এবং চুকাইবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারেক।

এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, নতুন অর্থবছরের ইজারা কার্যক্রমের মাধ্যমে নৌঘাটের সেবার মান উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রী ও পণ্য পরিবহনে স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।