
লক্ষ্মীপুরের রামগতিতে বদলিজনিত কারণে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপাকে সংবর্ধনা এবং নবনিযুক্ত ইউএনও শেখ এহসান উদ্দীনকে বরণ করে নেওয়া হয়েছে।
সোমবার (২৯ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে রামগতি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান, উপজেলা বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি কামাল উদ্দীন তাহেরি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ইউএনও নিলুফা ইয়াসমিন নিপার দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও প্রশাসনিক অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে নবাগত ইউএনও শেখ এহসান উদ্দীনের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁর দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :