
এনআইডি সংক্রান্ত কার্যক্রম স্বচ্ছ ও গতিশীলভাবে পরিচালিত হওয়ায় মাদারীপুরবাসীর মধ্যে সন্তোষ প্রকাশ পাওয়া গেছে।
জানা যায়, ২০২৫ সালের ৭ জানুয়ারি মাদারীপুর জেলা নির্বাচন অফিসার হিসেবে যোগদান করেন ফরিদ আহমেদ। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি জেলার প্রতিটি উপজেলার নির্বাচন কর্মকর্তাদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে আসছেন। এর ফলে অফিসের সেবা কার্যক্রমে গতি ও স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
গত বৃহস্পতিবার (২৫ জুন) ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ মাহবুবুর আলম শাহ মাদারীপুর জেলা নির্বাচন অফিস পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে তিনি এনআইডি সেবার মান ও নাগরিক সেবার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।
এদিকে এনআইডি সেবার পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করেও জেলা নির্বাচন অফিসের কার্যক্রম প্রশংসিত হচ্ছে। কর্মকর্তাদের দক্ষতা ও কার্যকর ব্যবস্থাপনার কারণে নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করা হয়।
জেলা নির্বাচন অফিসার ফরিদ আহমেদের নেতৃত্বে এ অগ্রগতিতে মাদারীপুরবাসী সন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :