
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, তিনি ব্রাজিলের সমর্থক হলেও আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসিকে তার প্রিয় খেলোয়াড় হিসেবে পছন্দ করেন।
রোববার (২৮ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, তিনি ছোটবেলা থেকেই ব্রাজিলকে সমর্থন করে আসছেন। তবে খেলোয়াড় হিসেবে মেসির খেলা তাকে বিশেষভাবে আকৃষ্ট করে। তিনি বলেন, একজন স্পোর্টসম্যান হিসেবে দলীয় সমর্থন এক বিষয়, আর ব্যক্তিগতভাবে প্রিয় খেলোয়াড় পছন্দ করা আরেক বিষয়।
তিনি আরও বলেন, তার এই মন্তব্যে আর্জেন্টিনা সমর্থকদের কিছুটা মন খারাপ হতে পারে, তবে বিষয়টি সম্পূর্ণ খেলাধুলার দৃষ্টিকোণ থেকেই বলা হয়েছে।
দেশের ফুটবলপ্রেমীদের প্রসঙ্গ টেনে তিনি ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে ভারসাম্যপূর্ণ উত্তেজনা বজায় রেখে একটি আকর্ষণীয় ফাইনালের প্রত্যাশা ব্যক্ত করেন। তার আশা, টুর্নামেন্টের ফাইনালে যেন দুই দলের মধ্যে একটি দারুণ প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়।
এবারের বিশ্বকাপে ৪৮ দলের অংশগ্রহণ ও নতুন দলগুলোর পারফরম্যান্সকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি ম্যাচই টুর্নামেন্টকে আরও উপভোগ্য করে তুলছে।
আপনার মতামত লিখুন :