সাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ


মোঃ রমজান আলী সাতক্ষীরা প্রতিনিধি : প্রকাশের সময় : জুন ২৬, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ
সাতক্ষীরায় ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ

সাতক্ষীরায় বিএনপির উদ্যোগে ৩ শতাধিক দুস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরনের সবজি বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে শহরের ইটাগাছা হাটের মোড়স্থ বিএনপি কার্যালয়ের সামনে এ মানবিক কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী ও সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শের আলী, সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব প্রভাষক আতাউর রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আছানুল কাদির স্বপন, জেলা তাঁতি দলের সভাপতি হাসান শাহারিয়ার রিপন, সাতক্ষীরা জজ কোর্টের জিপি অ্যাডভোকেট অসীম কুমার মন্ডল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, জেলা ছাত্রদলের আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব জে এম দুদায়েভ মাসুদ অর্ঘ্যসহ অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ বলেও মন্তব্য করেন তারা।

তারা আরও বলেন, বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে। পরে কর্মসূচি থেকে ৩ শতাধিক দুস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের হাতে বিনামূল্যে বিভিন্ন ধরনের তাজা সবজি তুলে দেওয়া হয়। এ সময় উপকারভোগীরা এমন উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।