
খুলনার বটিয়াঘাটা উপজেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় বিআরডিবি হলরুমে রূপান্তরের আয়োজনে এ সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক সংগঠন, সাংবাদিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন সুন্দরবন ইয়ুথ গ্রুপের বটিয়াঘাটা শাখার সদস্য উদয় শংকর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা নিগার সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী এবং যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা।
এছাড়াও সভায় প্রজেক্ট অফিসার শাকি রিজওয়ানা, দ্বীপ সাহা, বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহরাব মুন্সী, সাংবাদিক তরিকুল ইসলাম, ইমরান হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ইয়ুথ গ্রুপের সদস্য নজরুল ইসলাম, ছন্দা বিশ্বাস, সোহাগ আহমেদ, শুভ্রদেব ঢালী, দৃষ্টি গাইন, শাহিন সিরাজ, সৌরভ গোলদার, শাহাবুদ্দিন আকঞ্জি, নিশাত তাসনিমসহ বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান বলেন, প্লাস্টিক দূষণ রোধে সবাইকে সচেতন হতে হবে। তিনি প্লাস্টিক ব্যবহার কমানো ও প্রতিরোধে বিভিন্ন কার্যকর উপায়ের কথা তুলে ধরেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
আপনার মতামত লিখুন :