
“মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে জেলা পর্যায়ের শিক্ষা পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন ‘এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিম (এসইডিপি)’ এর উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পটুয়াখালী জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলি-কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. তারেক হাওলাদার এবং জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মুজিবুর রহমান।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক। এ সময় উপস্থিত অতিথিরা শিক্ষার গুণগত মান উন্নয়ন, মেধা বিকাশ এবং উদ্ভাবনী চিন্তাধারাকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা পর্যায়ের এ আয়োজনকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।
আপনার মতামত লিখুন :