লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের পরিবারকে আর্থিক সহায়তার চেক প্রদান করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান


মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি, বিএম নাঈম মাহমুদ  প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ২:২৮ অপরাহ্ণ
লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের পরিবারকে আর্থিক সহায়তার চেক প্রদান করলেন নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিহত মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা সোহেলের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টায় নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসানের বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে নিহত সোহেলের মা ও শাশুড়ির হাতে পৃথকভাবে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

এ সময় বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ঈদুল ফিতরের সময় নিজ জন্মভূমি মেহেন্দিগঞ্জে ফেরার পথে সদরঘাটে সংঘটিত লঞ্চ দুর্ঘটনায় সোহেল নিহত হন।

চেক বিতরণকালে নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, “সোহেলের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবারের এই অপূরণীয় ক্ষতির বেদনা আমরা অনুভব করি।”

তিনি আরও জানান, দুর্ঘটনার জন্য দায়ী লঞ্চ মালিকের কাছ থেকেও নিহত পরিবারের জন্য অতিরিক্ত আর্থিক সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নৌপথে যাত্রী নিরাপত্তা আরও জোরদারে সরকারের পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।