বরগুনার আমতলীতে মাদকসহ দুইজন গ্রেফতার


বরগুনা জেলা প্রতিনিধি, জাকির হোসেন  প্রকাশের সময় : জুন ১০, ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ
বরগুনার আমতলীতে মাদকসহ দুইজন গ্রেফতার

বরগুনা জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকর করা হয়েছে। এ নীতির অংশ হিসেবে বরগুনার আমতলীতে পুলিশের বিশেষ অভিযানে দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন)  আটককৃতরা হলেন আমতলীর পৌর ছাত্রদলের বহিষ্কৃত সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান ওরফে জনি গাজী এবং সুজন হাওলাদার।

পুলিশ তাদের কাছ থেকে ১,৯০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৬০ হাজার টাকা নগদ জব্দ করেছে। জব্দকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।

পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং জেলায় আইনশৃঙ্খলা রক্ষা করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।