বরগুনা গৌরীচান্না খালে ব্যবসায়ীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার


বরগুনা জেলা প্রতিনিধি, জাকির হোসেন  প্রকাশের সময় : জুন ৮, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
বরগুনা গৌরীচান্না খালে ব্যবসায়ীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার

সোমবার সকাল প্রায় ১১:৩০ টায় বরগুনা সদর উপজেলার ২ নং গৌরীচান্না ইউনিয়নের বাজার সংলগ্ন খালে শামীম নামে এক ব্যবসায়ীর মস্তকবিহীন নিথর মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাত প্রায় ১১টার দিকে শামীম নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার পরও তাকে খুঁজে পাননি।

সোমবার সকালে বাজার সংলগ্ন খালের পাড়ে স্থানীয়রা রক্তের দাগ ও একটি জুতা দেখতে পান, যা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে রক্তের দাগ দেখে বরগুনা সদর থানার পুলিশ, গোয়েন্দা (ডিবি) পুলিশ ও ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথ তল্লাশি অভিযান শুরু করে। এর পরই খাল থেকে শামীমের মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়।

এখনো তার মস্তক উদ্ধার ও হত্যাকারী শনাক্ত করার জন্য অভিযান চলমান রয়েছে। এলাকাবাসী আতঙ্কিত অবস্থায় প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তারা প্রকৃত খুনি শনাক্ত করে বিচারের আওতায় আনার এবং সর্বোচ্চ শাস্তি দেওয়ার আশা প্রকাশ করেছেন।