
লালমনিরহাটে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের নতুন ভবনের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে জেলা রেড ক্রিসেন্ট কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি।
অনুষ্ঠানে জানানো হয়, ত্রাণমন্ত্রীর ব্যক্তিগত তহবিল, জেলা পরিষদ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যৌথ অর্থায়নে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে আধুনিক এই ভবন নির্মাণ করা হচ্ছে।
জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান এবং জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান লায়লা হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে ত্রাণমন্ত্রী বলেন, “বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় মানবিক সেবা ও দুর্যোগকালীন সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন ভবন নির্মিত হলে লালমনিরহাটে সংগঠনটির কার্যক্রম আরও সম্প্রসারিত ও গতিশীল হবে।” অনুষ্ঠানে যুব রেড ক্রিসেন্টের বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :