শিশুকে বলাৎকারের দায়ে কিশোর গ্রেপ্তার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ৩:৪৮ অপরাহ্ণ
শিশুকে বলাৎকারের দায়ে কিশোর গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ৬ বছর বয়সী এক শিশুকে নির্যাতনের অভিযোগে আবু বক্কর (১৫) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টার দিকে উপজেলার ষোলঘর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত কিশোর উপজেলার ষোলঘর মুন্সীপাড়া এলাকার রিপনের ছেলে। অভিযোগ অনুযায়ী, প্রতিবেশী ওই শিশুকে খেলাধুলার কথা বলে ঘরে ডেকে নিয়ে একাধিকবার নির্যাতন করা হয়। সর্বশেষ গত মঙ্গলবার সন্ধ্যায় শিশুটিকে একা পেয়ে ঘরের দরজা বন্ধ করে আবারও নির্যাতনের অভিযোগ ওঠে।

ঘটনার সময় শিশুটির চাচা কান্নার শব্দ শুনে ঘরে গেলে অভিযুক্ত পালিয়ে যায় বলে জানা যায়। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় শিশুটির বাবা খলিল শেখ বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. জুয়েল মিঞা জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে।