পঞ্চগড়ে টমেটো আমদানির এলসি বন্ধের দাবিতে কৃষক ও ব্যবসায়ীদের মানববন্ধন


পঞ্চগড় জেলা প্রতিনিধি, মার্শাদুল ইভেন প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ৩:২১ অপরাহ্ণ
পঞ্চগড়ে টমেটো আমদানির এলসি বন্ধের দাবিতে কৃষক ও ব্যবসায়ীদের মানববন্ধন

ভারত থেকে টমেটো আমদানির জন্য এলসি খোলা থাকার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় টমেটো চাষি, ব্যবসায়ী ও শ্রমিকরা।

বুধবার দুপুরে পঞ্চগড়ের গলেহা বাজার এলাকায় পঞ্চগড়–টুনিরহাট সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা দেশীয় টমেটোর ন্যায্যমূল্য নিশ্চিত এবং আমদানির প্রভাব রোধের দাবি জানান।

বক্তারা বলেন, বিদেশি টমেটো আমদানি অব্যাহত থাকায় স্থানীয় বাজারে দেশীয় টমেটোর দাম ব্যাপকভাবে কমে গেছে। ফলে উৎপাদন খরচ তুলতে গিয়ে কৃষকরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

তারা আরও বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় দ্রুত টমেটো আমদানির এলসি বন্ধ করতে হবে এবং স্থানীয় কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। অন্যথায় কৃষকরা আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন তারা।