
লালমনিরহাটের বিশিষ্ট ব্যবসায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষক আজিজার রহমান পাটোয়ারী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৪ মে) সকালে তিনি লালমনিরহাট শহরের টিউমল পাড়া রোডস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি শহরের সুপরিচিত ব্যবসা প্রতিষ্ঠান ‘সাথী বস্ত্রালয়’-এর স্বত্বাধিকারী পুতুলের পিতা।
জীবদ্দশায় তিনি একজন আদর্শ শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলেছেন এবং সততা ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা পরিচালনা করে সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি অর্জন করেন। তাঁর মৃত্যুতে লালমনিরহাটের সামাজিক ও ব্যবসায়ী অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম আজিজার রহমান পাটোয়ারী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হকের প্রয়াত পিতার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এ কে এম মমিনুল হক।
শোকবার্তায় তিনি বলেন, “আজিজার রহমান পাটোয়ারী ছিলেন একজন আদর্শ শিক্ষক ও সফল ব্যবসায়ী। তাঁর জীবন ও কর্ম আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা একজন অভিভাবকতুল্য মানুষকে হারালাম।”
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ মে) বাদ আসর লালমনিরহাট বাবুপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে। পরিবার সকল ধর্মপ্রাণ মুসল্লিদের জানাজায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।
আপনার মতামত লিখুন :