গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ধান মাড়াইয়ের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাফর প্রামাণিক (৪৫) নামে স্থানীয় এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) দুপুরে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাফর প্রামাণিক খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি একজন কাপড় ব্যবসায়ী এবং মৃত হায়দার প্রামাণিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় তিনি নিজ বাড়িতে ধান মাড়াইয়ের কাজ করছিলেন। মাড়াই যন্ত্র চালু করার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের অনেকেই এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
এ ঘটনায় এলাকায় শোকাহত পরিবেশ বিরাজ করছে এবং পরিবারে নেমে এসেছে শোকের মাতম।
আপনার মতামত লিখুন :