
স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
পরিদর্শনকালে তারা বন্যাকবলিত মানুষের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত এলাকার বাস্তব পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরে তারা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় দুর্গত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করে দুর্যোগ মোকাবিলা ও পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, দক্ষিণ জেলা বিএনপির নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, চট্টগ্রাম জেলা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট শওকত ওসমান, বাঁশখালী উপজেলা বিএনপির নেতা আব্দুল হকসহ দলীয় নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে নেতৃবৃন্দ বন্যাদুর্গত মানুষের দ্রুত পুনর্বাসন, পর্যাপ্ত ত্রাণ সহায়তা নিশ্চিত এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয় বাসিন্দারা রিজভী ও হেলালের এ সফর এবং ত্রাণ বিতরণ কার্যক্রমকে স্বাগত জানান। দুর্যোগের সময়ে পাশে দাঁড়ানোর জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :