
জামালপুর জেলা পুলিশের জুন-২০২৬ মাসের কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান পরিচালনা, পেশাগত দক্ষতা, জনসাধারণের সেবা নিশ্চিতকরণ এবং থানার সার্বিক কার্যক্রমে সফলতার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন আনুষ্ঠানিকভাবে ওসি আনোয়ার হোসেনের হাতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা স্মারক তুলে দেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জনগণকে আরও কার্যকর, মানসম্মত ও জনবান্ধব পুলিশি সেবা প্রদান, অপরাধ নিয়ন্ত্রণে ধারাবাহিক সাফল্য এবং পেশাদার পুলিশিং কার্যক্রমকে উৎসাহিত করতে প্রতি মাসে কর্মমূল্যায়নের ভিত্তিতে কর্মকর্তাদের সম্মাননা দেওয়া হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানায় দায়িত্ব গ্রহণের পর থেকেই ওসি আনোয়ার হোসেন আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল অভিযান, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের অভিযোগ দ্রুত সমাধানে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার নেতৃত্বে থানার কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় সহকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ওসি আনোয়ার হোসেনকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে দেওয়ানগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে ভূমিকা রাখবেন।
আপনার মতামত লিখুন :