
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্তা ইউনিয়নে ধলেশ্বরী নদীর তীরবর্তী এলাকায় সাভার সেনানিবাসের গ্রীষ্মকালীন মহড়ার জন্য স্থাপিত অস্থায়ী সেনা প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা ৪২ মিনিট থেকে বেলা ১১টা পর্যন্ত তিনি মাদরাসাতুল মনোয়ারা কমপ্লেক্সের পেছনে হায়দারের কাঠবাগান এলাকায় ৮ বীরের অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জাতীয় স্বার্থে সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সম্পন্ন হয় এবং সফর চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি।
পরিদর্শনের সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, সাভার সেনানিবাসের জিওসি মেজর জেনারেল এস. এম. আসাদুল হক, ৮১ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফেরদৌস মোহাম্মদ জিয়াউদ্দিন, ৭১ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান, মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সাওয়ার আলমসহ সেনাবাহিনী, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সফর শেষে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে রওনা দেন।
আপনার মতামত লিখুন :