সিংগাইরে প্রধানমন্ত্রীর আকস্মিক সফর, সেনাক্যাম্প পরিদর্শন


মানিকগঞ্জ সদর প্রতিনিধি, আজহার হোসেন প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৬, ২:৩৮ অপরাহ্ণ
সিংগাইরে প্রধানমন্ত্রীর আকস্মিক সফর, সেনাক্যাম্প পরিদর্শন

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় আকস্মিক সফর করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) সকালে তিনি উপজেলার জামির্তা ইউনিয়নের সুদক্ষিরা গ্রামে অবস্থিত সেনাক্যাম্প পরিদর্শন করেন।

স্থানীয়দের মতে, সিংগাইরের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সরাসরি উপজেলা সফরে এসে সেনাক্যাম্প পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সফর উপলক্ষে সিংগাইরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রধানমন্ত্রীকে আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা জানান। তারা আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে সিংগাইর উপজেলার উন্নয়ন, অবকাঠামো এবং সামগ্রিক অগ্রগতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

এ সময় স্থানীয়রা প্রধানমন্ত্রীর সফল সফর কামনা করেন এবং সিংগাইরের সার্বিক উন্নয়নে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।