
মানিকগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ জুন) সকাল ৯টায় মানিকগঞ্জ পৌরসভার উদ্যোগে এবং সিভিল সার্জনের কার্যালয়ের সহযোগিতায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের সূচনা করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খান, জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।
ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। বিকেল ৪টা পর্যন্ত চলমান এ কার্যক্রমে অভিভাবকদের শিশুদের নিকটস্থ কেন্দ্রগুলোতে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, শিশুদের দৃষ্টিশক্তি রক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত সমস্যা প্রতিরোধে এই জাতীয় কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কোনো শিশুই যেন এ কার্যক্রম থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :