ইসরায়েলিদের চোখে যুদ্ধে ‘জয়ী’ হয়েছে ইরান!


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৮, ২০২৬, ২:৫৫ অপরাহ্ণ
ইসরায়েলিদের চোখে যুদ্ধে ‘জয়ী’ হয়েছে ইরান!

দীর্ঘ ১১২ বছর বন্ধ থাকার পর তুরস্কের উত্তরাঞ্চলের গুমুশহানে প্রদেশে অবস্থিত শতবর্ষী ঐতিহাসিক কুচুক মসজিদ পুনরায় মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছে।

সংস্কার ও পুনর্নির্মাণ কাজ শেষে সম্প্রতি জুমার নামাজের মাধ্যমে মসজিদটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। স্থানীয় মুফতি খায়রি আরনায় ইমামতি করেন এবং প্রথম জামাতে স্থানীয় মুসল্লিরা অংশ নেন।

প্রায় এক হাজার বছরের পুরনো এই মসজিদটি সেলজুক যুগের স্থাপত্যশৈলীর একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে পরিচিত। দীর্ঘ সংস্কার কাজেও এর মূল নকশা ও ঐতিহাসিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখা হয়েছে।

১৯১৪ সালের পর থেকে মসজিদটি বিভিন্ন কারণে বন্ধ থাকে এবং দীর্ঘ সময় পরিত্যক্ত অবস্থায় ছিল। পরে ২০০৫ সাল থেকে তুরস্কের ফাউন্ডেশন জেনারেল ডিরেক্টরেটের তত্ত্বাবধানে সংস্কার কাজ শুরু হয়, যা ২০২৫ সালে সম্পন্ন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মুফতি খায়রি আরনায় বলেন, দীর্ঘ শতাব্দীর পর মসজিদটি পুনরায় ইবাদতের জন্য খুলে দেওয়া স্থানীয়দের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, এখানে নিয়মিত নামাজ ও ধর্মীয় কার্যক্রম চালু থাকবে এবং এলাকাবাসীর মধ্যে ঐক্য আরও সুদৃঢ় হবে।