নন্দীগ্রামে এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ


নন্দীগ্রাম প্রতিনিধি, শাহীন আলম সাজু প্রকাশের সময় : জুন ২৭, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ
নন্দীগ্রামে এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বগুড়ার নন্দীগ্রামে বর্শন নূরানী শিশুসদন ও হাফেজিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ সময় শিক্ষার্থীদের জন্য পবিত্র কুরআনসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।

গত শুক্রবার জুমার নামাজের পর উপজেলার বর্শন গ্রামের এতিমখানা পরিদর্শন করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল। পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান এবং তাদের সঙ্গে একসঙ্গে খাবার গ্রহণ করেন।

এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, প্রয়াত আরাফাত রহমান কোকোসহ জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে দোয়া করা হয়।

মোনাজাত পরিচালনা করেন বর্শন নূরানী শিশুসদন ও হাফেজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মো. আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক হাফেজ আবু নাঈম, যুবদল নেতা সামিউর রহমান তুষার, রবিউল ইসলাম, আপেল মাহমুদ, আব্দুল মান্নান, ইসাহাক আলী এবং পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিজান আহমেদ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, উপজেলার বিভিন্ন এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষা ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।