শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা বিতরণ


শ্যামনগর প্রতিনিধি, এস কে সিরাজ   প্রকাশের সময় : জুন ২৫, ২০২৬, ৪:৩৯ অপরাহ্ণ
শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা বিতরণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় নারিকেলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) দুপুর ২টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলামসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় কৃষকরা।

অনুষ্ঠানে জানানো হয়, এ কর্মসূচির আওতায় মোট ৩৫০ জন কৃষক এবং ৫০টি প্রতিষ্ঠানের মাঝে প্রত্যেককে ৫টি করে নারিকেল চারা, জৈব সার ও খুঁটি বিতরণ করা হয়।

বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে নারিকেল চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে উৎপাদন আরও বাড়বে বলে আশা করা যায়। এ ধরনের উদ্যোগ কৃষি পুনর্বাসন কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলেও তারা মন্তব্য করেন।

স্থানীয়রা মনে করেন, উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের এ যৌথ উদ্যোগ কৃষি উন্নয়ন ও পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানটি বাস্তবায়ন করে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি, শ্যামনগর, সাতক্ষীরা।