
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাংলাদেশ পুলিশ ও ইউএনএফপিএ’র যৌথ উদ্যোগে গৃহীত পিআরইভিএআইএল প্রকল্পের আওতায় কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় মির্জা রওশন আলী উচ্চ বিদ্যালয়ের হলরুমে মডেল থানার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে পুলিশ নারী হেল্প ডেস্ক সেবা সম্পর্কে অবহিতকরণ এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা (জিবিভি) প্রতিরোধ বিষয়ক আলোচনা করা হয়। অনুষ্ঠানে জামালপুর জেলা পুলিশ ও ইউএনএফপিএ সহযোগিতা প্রদান করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঞা। সভাপতিত্ব করেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিষ রায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) তোফাজ্জল হোসেন, কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অধ্যাপক রকিব লিটন, সাধারণ সম্পাদক আল আমিনসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা। এছাড়া সহকারী শিক্ষিকা ওলিফা আক্তার, বায়তুল জামে মসজিদের ইমাম হাফেজ আবুল খায়ের, ওয়ার্ড বিএনপি সভাপতি জগলুল পাশা, উপজেলা শ্রমিকদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমসহ শিক্ষার্থী ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
সভা সঞ্চালনা করেন এসআই শামসুজ্জামান। এ সময় মির্জা রওশন আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শামছুজ্জোহা, অন্যান্য শিক্ষক, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা নারী ও শিশু সহ সকলের নিরাপত্তা বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি যে কোনো ধরনের আইনগত সহায়তা বা পরামর্শের জন্য মাদারগঞ্জ মডেল থানায় যোগাযোগ করার অনুরোধ জানান।
আপনার মতামত লিখুন :