ঢাকায় বজ্রপাতে একসঙ্গে ৩ জনের মৃত্যু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২১, ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ
ঢাকায় বজ্রপাতে একসঙ্গে ৩ জনের মৃত্যু

ঢাকার সাভারে সবজি ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে একসঙ্গে তিনজনের মৃত্যু হয়েছে।

রোববার (২১ জুন) বিকেল ৩টার দিকে সাভার উপজেলার বনগাঁ ইউনিয়নের কোন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন কুটি ব্যাপারী (৭০)। অপর দুইজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, কুটি ব্যাপারী আরও দুই কৃষককে নিয়ে সবজি ক্ষেতে কাজ করছিলেন। বিকেলে বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

বনগাঁ ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য কামরুন্নাহার জানান, বৃষ্টির মধ্যে মাঠে কাজ করার সময় বজ্রপাতে ওই তিনজন মারা যান।