
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়ন শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে গত শনিবার (০৬ জুন) সন্ধ্যা ৭টায় ভাদুরিয়া ইউনিয়ন জামায়াত অফিসে ঈদ পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলা সহ-সভাপতি মাওলানা রমজান আলী। উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা সভাপতি মো. মসফিকুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মো. ওবায়দুল ইসলাম, শ্রমিক নেতা শহিদুল ইসলাম, মো. গোলাম আজম মনির এবং স্থানীয় জামায়াতের অন্যান্য নেতা-কর্মী।
বক্তারা বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। জাতির সকল আন্দোলন ও সংগ্রামে শ্রমিকদের অবদান গুরুত্বপূর্ণ হলেও দীর্ঘদিন ধরে তারা লাঞ্ছিত ও বঞ্চিত অবস্থায় রয়েছে। বক্তারা আরও বলেন, ইনসাফভিত্তিক সমাজ ও ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। ন্যায্য অধিকার নিশ্চিত করা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে।
সভায় এও উল্লেখ করা হয়, ঈদুল আযহা ত্যাগের শিক্ষা দিয়ে গেছে, যা আমাদের বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনে অনুপ্রাণিত করবে। শ্রমিক কল্যাণ ফেডারেশন দেশের শ্রমজীবী মানুষকে অধিকার প্রতিষ্ঠা ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :