
দীর্ঘদিন বন্ধ থাকা লালমনিরহাটের ঐতিহ্যবাহী মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর প্রস্তুতি শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর নির্দেশনায় বন্দরটি সরেজমিনে পরিদর্শন করেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মানজারুল মান্নান।
পরিদর্শন শেষে তিনি জানান, মোগলহাট বন্দরের ভৌগোলিক গুরুত্ব বিবেচনা করে সরকার এটি পুনরায় চালুর বিষয়ে অত্যন্ত ইতিবাচক।
প্রাথমিক পরিদর্শনের বিস্তারিত প্রতিবেদন দ্রুত মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। চূড়ান্ত অনুমোদন মিললেই অবকাঠামো নির্মাণসহ বহুমাত্রিক কার্যক্রম শুরু হবে। বন্দরের পুনঃউদ্বোধন দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং স্থানীয় অর্থনীতিতে নতুন গতি আনবে।
পরিদর্শনে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :