
কুষ্টিয়ার মিরপুরে উপজেলা আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য আলহাজ আব্দুল গফুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঈষিতা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পিযূষ কুমার সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহিল কাফি, উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম এবং মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম।
এছাড়া সভায় উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহিন, কুষ্টিয়া জেলা জামায়াতের ইউনিট সদস্য মো. জুমারত আলী, উপজেলা আমির রেজাউল করিম, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারুফত আফ্রিদী, মিরপুর উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, অপরাধ দমন এবং বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আপনার মতামত লিখুন :