গোয়াইনঘাটে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক


গোয়াইনঘাট প্রতিনিধি, রহিম উদ্দিন  প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ
গোয়াইনঘাটে ১০০ পিস ইয়াবাসহ যুবক আটক

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

সোমবার রাতে উপজেলার ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম মো. সেলিম আহমদ (৩৯)। তিনি মোহাম্মদপুর এলাকার বাসিন্দা এবং মো. ফখরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে সেলিম আহমদের বসতঘর তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এবং তাকে আটক করে।

পরে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মঙ্গলবার প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানে সেলিম আহমদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।