পাঁচ বছর পর ইবি ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি, নেতৃত্বে মিথুন-রাফিজ


ইবি প্রতিনিধি, আসাদ উল্লাহ প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৬, ২:৫৩ অপরাহ্ণ
পাঁচ বছর পর ইবি ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি, নেতৃত্বে মিথুন-রাফিজ

দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় পর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের ৩৯ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন পরিসংখ্যান বিভাগের একই শিক্ষাবর্ষের আনোয়ার পারভেজ এবং সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রাফিজ আহমেদ।

বুধবার (৮ জুলাই) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে ১৫ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ২১ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোহাম্মদ নুর উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, মো. সাব্বির হোসাইন, আবু সাঈদ রনি, রাকিব হাসান স্বাক্ষর, তৌহিদুল ইসলাম, তাপস অধিকারী, তানভীর সিদ্দিকী, মো. আল আমিন, রিফাত হোসাইন, আরিফুর ইসলাম জনি, মো. আসাদ তৌফিক, নয়ন হোসেন, সৈয়দ মোহাম্মদ আলী ও সানভীর অনিক।

কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন কে. এম. আবিদুজ্জামান, সাহরিয়ার রশিদ নিলয়, রিয়াজ উদ্দিন, মো. মেহমুদ হাসান উৎস, মো. আশিক ইকবাল, সজিব হোসাইন, রেজাউল ইসলাম, জিন্নাত মালিয়াত সীমা, ইসমাম হোসেন তন্দ্রা, মোহাম্মদ আমির, মাহফুজা খাতুন, জয়নব ফেরদৌস জিনিয়া, নকিবুল ইসলাম অংকন, মো. আজহারুল ইসলাম, এনামুল হক পুলক, মো. সাইফুল্লাহ, আলীনুর রহমান, আব্দুল্লাহ আল নোমান, শাহিনুর রহমান শুভ, রবিন মিয়া ও রুবায়েত আহমেদ লিমন।

কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্যসচিবের যৌথ স্বাক্ষরের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন সদস্যসচিব রাফিজ আহমেদ বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

নবনিযুক্ত আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর কমিটি গঠিত হওয়ায় কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন। ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে কাজ করার পাশাপাশি সাবেক ও বর্তমান নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।