শার্শায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি


শার্শা প্রতিনিধি: প্রকাশের সময় : জুলাই ৬, ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ
শার্শায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা, পরিবেশ সংরক্ষণ এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

৬ জুলাই  শার্শা উপজেলার গাতিপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল হাসান জহির।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সাইদুল ইসলাম, শার্শা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শান্তি, সাংগঠনিক সম্পাদক আব্দুল অহেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান, বিএনপি নেতা মিজানুর রহমান, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক, সাবেক সভাপতি আব্দুস সালাম, বিএনপি নেতা শফিয়ার রহমান সফি, হাফিজুর রহমান, দুলাল হোসেন, যুবদল নেতা আল-সেলিম, রায়হান সরদার, জিয়াউর রহমান জিয়াসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বৃক্ষরোপণ শেষে প্রধান অতিথি আবুল হাসান জহির বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।