শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত


শ্যামনগর প্রতিনিধি, এস কে সিরাজ   প্রকাশের সময় : জুলাই ৬, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), শ্যামনগরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুজ্জাহান কনকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য আলহাজ মাস্টার আব্দুল ওয়াহেদ, অধ্যাপক আবু সাঈদ, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. সোলায়মান কবির, জেলা বিএনপির সদস্য মো. আশেক ইলাহী মুন্না, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আব্দুর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান আক্তার ঝর্ণা এবং শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ছামিউল ইমাম আযম মনির।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিস তানজিয়ারা খাতুন। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়নে পল্লী উন্নয়নের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারের বিভিন্ন কর্মসূচি আরও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর তারা গুরুত্বারোপ করেন।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) শ্যামনগরের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়।