
জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ইউরোপীয় সংস্করণের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের ছাতকে কেক কেটে আনন্দঘন পরিবেশে দিবসটি উদযাপন করা হয়েছে।
গত শনিবার বিকেলে এনটিভি ইউরোপের ছাতক উপজেলা প্রতিনিধি মো. তাজিদুল ইসলামের উদ্যোগে ছাতক উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কাটার মধ্য দিয়ে এনটিভির দীর্ঘ পথচলা ও সাফল্য উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কাজী রেজাউল করিম রেজা, সদস্য সচিব মো. খালেদ মিয়া, দৈনিক সমকালের প্রতিনিধি শাহ আখতারুজ্জামান, দৈনিক কালবেলা প্রতিনিধি সাকির আমিন, মোহনা টেলিভিশনের মাহমুদ আলম, মফস্বল সাংবাদিক ফোরামের ছাতক শাখার সভাপতি মুশাহিদ আলী, দৈনিক আমার দেশ প্রতিনিধি মোশাররফ হোসেন, দৈনিক এ দিনের নুর উদ্দিন, বাংলাদেশ বুলেটিনের স্টাফ রিপোর্টার সাজ্জাদ মাহমুদ মনির, দৈনিক সুনামকণ্ঠের জাহাঙ্গীর আলম চৌধুরী, চ্যানেল এস প্রতিনিধি অজিতকুমার দাশ, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি নাজমুল হাসান জুয়েল, দৈনিক ঘোষণা প্রতিনিধি ফজল উদ্দিন, দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি আবু বক্কর সিদ্দীক চৌধুরী, দৈনিক সংবাদ দিগন্ত প্রতিনিধি জানে আলম, বাংলাদেশ ক্রাইম সংবাদ প্রতিনিধি এ আর সায়েম, দৈনিক জনতার জমিন প্রতিনিধি মাওলানা জুবায়ের আহমদসহ আরও অনেকে।
অনুষ্ঠানে সাংবাদিক ও অতিথিরা এনটিভির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা কামনা করেন। পরে সবাই মিলে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন।
আপনার মতামত লিখুন :