সত্যের সময়


বুলবুল হোসেন: প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৬, ১২:২৫ অপরাহ্ণ
সত্যের সময়
 সত্যের সময়
মোঃ বুলবুল হোসেন
সত্য বলো, ভেবেই বলো
মধুর হোক ভাষা।
গমন করে আঘাত পেলে
ভাঙে মনের আশা।
সাহস শুধু যথেষ্ট নয়
বিবেক লাগে সাথে।
সময় বুঝে সত্য বলো
আলো ফুটুক পথে।
সবই কি আর বলতে হবে
সবাই আছে যেথা?
অযথা যে সত্য বলি
বাড়ে শুধু ব্যথা।
সবই সত্য, তবু কি সব
বলতে হবে ভাই?
দেশ-কাল আর পাত্র দেখে
সত্য বলাই চাই।
কল্যাণ যদি বয়ে আনে
সত্য তবে বলি।
অহংকারের তীর ছুড়ে
সত্য হয় না ভলি।
সত্য যেন দীপের শিখা
জ্বালুক প্রাণের ঘর।
প্রেম, প্রজ্ঞা আর মমতাতে
সত্য হোক সুন্দর।
সাহস যদি সঙ্গী থাকে
তবু চাই বিবেক।
সময় বুঝে সত্য বলাই
জীবন জয়ের টেক।