বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় দুইজন নি’হ’ত


নন্দীগ্রাম প্রতিনিধি, শাহীন আলম সাজু প্রকাশের সময় : জুলাই ৪, ২০২৬, ৮:০৮ অপরাহ্ণ
বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় দুইজন নি’হ’ত

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের ভগবান বাজার এলাকায় গরুবাহী ভটভটি ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাহালু উপজেলার কুরশন এলাকার সাইকেল আরোহী শফিকুল ইসলাম (৭০) এবং নাটোরের সিংড়া উপজেলার নিঙ্গইন নতুনপাড়া এলাকার ভটভটির আরোহী আক্তারুল ইসলাম (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সাইকেল আরোহী শফিকুল ইসলাম ভগবান বাজার এলাকা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা গরুবাহী ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এতে ভটভটিতে থাকা আরও কয়েকজন আহত হন।

পরে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের চিকিৎসা চলছে।