চৌদ্দগ্রাম পৌরসভার ২০২৬–২৭ অর্থবছরের ৫৬ কোটি টাকার বাজেট ঘোষণা


চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: প্রকাশের সময় : জুলাই ১, ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
চৌদ্দগ্রাম পৌরসভার ২০২৬–২৭ অর্থবছরের ৫৬ কোটি টাকার বাজেট ঘোষণা

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ২০২৬–২৭ অর্থবছরের জন্য ৫৬ কোটি ৪৬ লাখ ৪৪ হাজার ৮৮৬ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌর প্রশাসকের কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন।

ঘোষিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি ৮৮ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা। এর মধ্যে উন্নয়ন ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩৫ কোটি ৮১ লাখ টাকা। রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৮ কোটি ৯৫ লাখ ১৬ হাজার ৪৭৬ টাকা এবং রাজস্ব ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪ কোটি ৫১ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা।

উন্নয়ন বাজেটের আওতায় আরইউডিটিপি ও টেকসই নগর অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এছাড়া পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, পৌর এলাকার সড়ক মেরামত ও সম্প্রসারণ এবং স্ট্রিট লাইট স্থাপনসহ নানা উন্নয়নমূলক কার্যক্রমে অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পৌর এলাকার সার্বিক উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধিকে সামনে রেখে এ বাজেট প্রণয়ন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।