মাদারগঞ্জে নেশাগ্রস্ত অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে যুবকের ১৫ দিনের কারাদণ্ড


মাদারগঞ্জ প্রতিনিধি, আনিছুর রহমান শাহীন  প্রকাশের সময় : জুন ২৭, ২০২৬, ৩:৫৫ অপরাহ্ণ
মাদারগঞ্জে নেশাগ্রস্ত অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে যুবকের ১৫ দিনের কারাদণ্ড

জামালপুরের মাদারগঞ্জে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিঘ্নিত করা ও বিরক্তিকর আচরণের অভিযোগে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত শুক্রবার দুপুরে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী চেয়ারম্যানমোড় এলাকায় এ ঘটনা ঘটে। নেশাগ্রস্ত অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করায় ভ্রাম্যমাণ আদালত তাকে এ দণ্ড প্রদান করে।

দণ্ডপ্রাপ্ত যুবক হলেন জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর এলাকার আলমগীরের ছেলে স্বাধীন (১৯)। তিনি পেশায় কাঁকড়াগাড়ি চালক বলে জানা গেছে।

মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও পরিচালিত মোবাইল কোর্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে।

পরে শুক্রবার বিকালে তাকে মাদারগঞ্জ থানা থেকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিষ রায়।