
সেন্টমার্টিন দ্বীপে সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলে সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন সচেতনতামূলক বার্তাসংবলিত বিলবোর্ড স্থাপন করা হয়েছে। ডাব্লিউবিবি ট্রাস্ট এবং সেন্টমার্টিন লাইব্রেরি ও কালচারাল সেন্টারের নিজস্ব উদ্যোগে গত বৃহস্পতিবার সকাল ১১টায় এ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় জেলেদের জালে আটকে পড়া সামুদ্রিক কচ্ছপকে মানবিক দৃষ্টিকোণ থেকে নিরাপদে অবমুক্ত করার আহ্বান জানানো হয়। বিলবোর্ডে উল্লেখ করা হয়, কচ্ছপ জালে আটকা পড়া কোনো অশুভ লক্ষণ নয়; বরং তাদের জীবনের প্রতি মানবিক আচরণ করা সকলের নৈতিক দায়িত্ব।
এছাড়া সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় জেলে সম্প্রদায়ের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। কার্যক্রমটি পরিচালনা করেন সেন্টমার্টিন লাইব্রেরি ও কালচারাল সেন্টারের পৃষ্ঠপোষক জয়নুল আবেদিন।
এ সময় উপস্থিত ছিলেন সেন্টমার্টিন দ্বীপ ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুহাম্মদ আজিম, সাধারণ সম্পাদক আব্দুল আজিজসহ দ্বীপের অসংখ্য মাঝি-মাল্লা ও মৎস্য আহরণকারী।
আপনার মতামত লিখুন :