বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৩, ২০২৬, ১২:৩৪ অপরাহ্ণ
বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশের ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রাইয়ান আহমেদ। গত ১ জুন নতুন এ পদে নিয়োগ পান তিনি। এর আগে তিনি বিএটি বাংলাদেশের অপারেশনস মানবসম্পদ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

রাইয়ান আহমেদের বিএটি গ্রুপে কাজের অভিজ্ঞতা রয়েছে দীর্ঘ ১৩ বছরের। কর্মজীবনে তিনি বাংলাদেশ ছাড়াও হংকংভিত্তিক এশিয়া-প্যাসিফিক ও মধ্যপ্রাচ্য অঞ্চলের আঞ্চলিক সদর দপ্তরে নেতৃত্ব ও ব্যবস্থাপনা পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন।

তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি ঢাকার সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ও নটর ডেম কলেজের সাবেক শিক্ষার্থী।

নতুন দায়িত্বে রাইয়ান আহমেদ বিএটি বাংলাদেশের কর্মীদের দক্ষতা উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সংস্কৃতি শক্তিশালী করা এবং অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ তৈরিতে নেতৃত্ব দেবেন। পাশাপাশি নেতৃত্ব বিকাশ, প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং কর্মীদের জন্য ইতিবাচক ও সহায়ক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবেন তিনি।

নতুন দায়িত্ব গ্রহণের পর রাইয়ান আহমেদ বলেন, “বিএটি বাংলাদেশে এই দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। প্রতিষ্ঠানের শক্তিশালী সাংগঠনিক সংস্কৃতির ওপর ভিত্তি করে নেতৃত্ব ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও শক্তিশালী করতে এবং এমন একটি পরিবেশ গড়ে তুলতে কাজ করতে চাই, যেখানে কর্মীরা ধারাবাহিকভাবে বিকশিত ও সফল হতে পারবেন।”

বিএটি বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি পরিবর্তনশীল ব্যবসায়িক পরিবেশে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়া এবং জনবল উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার অভিজ্ঞতা রয়েছে রাইয়ান আহমেদের।

প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন দায়িত্বে তার অভিজ্ঞতা ও নেতৃত্ব বিএটি বাংলাদেশের কর্মী উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে।