গ্যালারিতে শাকিরাকে চুমু দেওয়া তরুণ কে?


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৩, ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ
গ্যালারিতে শাকিরাকে চুমু দেওয়া তরুণ কে?

যুক্তরাষ্ট্রের ডালাসে একটি ফুটবল ম্যাচ চলাকালে গ্যালারিতে পপ তারকা শাকিরাকে-কে চুমু দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রকাশের পর নেটিজেনদের মধ্যে ব্যাপক কৌতূহল ও বিভ্রান্তির সৃষ্টি হলেও পরে জানা যায়, ভিডিওতে দেখা যাওয়া তরুণটি অন্য কেউ নন, তিনি শাকিরারই ছেলে।

ফুটবল ম্যাচ উপভোগ করতে দুই ছেলে সাশা ও মিলানকে সঙ্গে নিয়ে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত এই কলম্বিয়ান গায়িকা। খেলার একপর্যায়ে লাইভ সম্প্রচারের ক্যামেরা গ্যালারিতে বসে থাকা শাকিরার দিকে ঘুরে গেলে দেখা যায়, তার এক ছেলে মায়ের গালে স্নেহভরে চুমু দিচ্ছে।

মুহূর্তটি সরাসরি সম্প্রচারে ধরা পড়ার পর ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে শাকিরার পারিবারিক জীবন সম্পর্কে অবগত নন এমন অনেক দর্শক ও ফুটবলপ্রেমী প্রথমে ভুল ধারণা করেন। কেউ কেউ মনে করেন, ভিডিওতে দেখা যাওয়া তরুণটি হয়তো শাকিরার নতুন কোনো সঙ্গী।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা ধরনের মন্তব্য ও আলোচনা শুরু হয়। পরে বিষয়টি পরিষ্কার হলে জানা যায়, ওই তরুণ আসলে শাকিরার ছেলে। এতে বিভ্রান্তির অবসান ঘটে এবং অনেকেই মা-ছেলের স্নেহময় সম্পর্কের প্রশংসা করেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার কিছুক্ষণ পর আবারও ক্যামেরায় ধরা পড়েন শাকিরা। এ সময় তাকে দুই ছেলেকে পাশে নিয়ে দর্শকদের উদ্দেশে ফ্লাইং কিস ছুড়ে দিতে দেখা যায়। স্টেডিয়ামে উপস্থিত দর্শকরাও মুহূর্তটি উপভোগ করেন।

উল্লেখ্য, সাবেক স্প্যানিশ ফুটতারকা Gerard Piqué-এর সঙ্গে বিচ্ছেদের পর শাকিরা তার দুই সন্তান সাশা ও মিলানকে নিয়ে সময় কাটাচ্ছেন। পাশাপাশি তিনি সংগীতজীবন ও আন্তর্জাতিক বিভিন্ন কনসার্ট ও অনুষ্ঠানে ব্যস্ত সময় পার করছেন।