
কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. চন্দন কুমার সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান এবং ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম।
এছাড়া সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, সীমান্তরক্ষী বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং স্থানীয় পর্যায়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :