ভুট্টাক্ষেত থেকে বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার অভিযোগ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৬, ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ
ভুট্টাক্ষেত থেকে বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার অভিযোগ

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভুট্টাক্ষেত থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) সকালে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিশু নন্দিনী (৭) একই গ্রামের নলিনী কান্তের মেয়ে। সে ব্র্যাক প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করে মরদেহ গোপন করার চেষ্টা করা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) বিকেলে প্রতিদিনের মতো বাড়ি থেকে খেলতে বের হয় নন্দিনী। সন্ধ্যা পেরিয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। রাতভর খুঁজেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

মঙ্গলবার সকালে একপর্যায়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা বাড়ির পাশে একটি ভুট্টাক্ষেতে নরম মাটি দেখতে পান। সন্দেহ হলে ওই স্থানে খোঁড়াখুঁড়ি শুরু করেন তারা। পরে গর্তের ভেতর থেকে বস্তাবন্দি অবস্থায় নন্দিনীর মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বজন ও স্থানীয়দের ধারণা, এলাকার কোনো দুর্বৃত্ত শিশুটিকে প্রলোভন দেখিয়ে বা জোর করে ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে নির্যাতনের পর হত্যা করেছে। পরে ঘটনা আড়াল করতে মরদেহ বস্তায় ভরে মাটিচাপা দেওয়া হয়।

শিশুটির বাবা কান্নায় ভেঙে পড়ে বলেন, “গ্রামে কারও সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। খুব সাধারণ জীবনযাপন করি। সোমবার দুপুরেও মেয়ের সঙ্গে এক পাতিল থেকে ভাত খেয়েছি। আমার ছোট্ট মেয়েকে এভাবে হত্যা করা হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

শিশুটির মা আহাজারি করে বলেন, “বাড়ির পাশেই অনেক ভুট্টাক্ষেত রয়েছে। হয়তো মেয়েকে সেখানে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়েছে। এরপর তাকে হত্যা করেছে।