নিজ মেয়েকে লাগাতার ধর্ষণ বাবার, অতঃপর…


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৫, ২০২৬, ৭:৫৬ অপরাহ্ণ
নিজ মেয়েকে লাগাতার ধর্ষণ বাবার, অতঃপর…

ঢাকার আশুলিয়ায় নিজের মেয়েকে দীর্ঘ সময় ধরে নির্যাতনের অভিযোগে সুলতান (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) দুপুরে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট দুদু মার্কেট সংলগ্ন এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে থানায় নেওয়া হয়। গ্রেপ্তার সুলতান বরিশালের মুলাদী থানার বাটামারা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি আশুলিয়ার ওই এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি তার মেয়েকে একটি পোশাক কারখানায় কাজ করাতেন। পাশাপাশি তার প্রতিবন্ধী স্ত্রীকে দিয়ে ভিক্ষাবৃত্তি করানোর অভিযোগও রয়েছে। সম্প্রতি মেয়েকে নির্যাতনের অভিযোগ সামনে এলে বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সুলতানকে আটক করে থানায় আনা হয়েছে। প্রাথমিক তথ্য ও অভিযোগ যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ বলছে, অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য ভুক্তভোগীর বক্তব্য ও অন্যান্য তথ্য-প্রমাণ গুরুত্বসহকারে পর্যালোচনা করা হচ্ছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।