
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় চুরির অভিযোগে গণপিটুনিতে হীরা মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার পুটিমারা ইউনিয়নের শ্যামপুর (টঙ্গীপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হীরা মিয়া হাকিমপুর উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে। তিনি বর্তমানে নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের জাটিহার গ্রামে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে এক ব্যক্তির বাড়িতে জানালা কেটে প্রবেশের চেষ্টা করলে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে। এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
বিরামপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হারেস উদ্দিন ও নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :