ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার

দিনাজপুরে শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা


দিনাজপুর জেলা প্রতিনিধি, চন্দন ‌ মিত্র   প্রকাশের সময় : জুন ১৪, ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ
দিনাজপুরে শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা

“শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধ”—এই স্লোগানকে সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে দিনাজপুর জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-রাজ-২৪৫) ত্রি-বার্ষিক সাধারণ সভা-২০২৬।

গত শনিবার (১৩ জুন, ২০২৬) দিনাজপুরের উত্তর গোসাইপুর (পিডিবি মোড়) এলাকার সংগঠনের নিজস্ব ভবনের প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই সাধারণ সভা সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মো: আব্দুর রহিম বক্স দুদু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: হুমায়ুন কবীর খাঁন।

সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: আনোয়ারুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাদাকাতুল বারী সাদা।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির আহবায়ক আব্দুল হামিদ মিঠুল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ কবীর আহমেদ মিঠু, আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুরের উপ-পরিচালক মো: ওসমান গণি, দিনাজপুর জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি সৈয়দ সপু আহমেদ, সাধারণ সম্পাদক ফজলুর রশিদ ফজলু এবং নীলফামারী জেলা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: জামিয়ার রহমান।

সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সড়ক পরিবহন খাতের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে পরিবহন শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তাদের কল্যাণ ও অধিকার সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে সংগঠনের বিপুল সংখ্যক সাধারণ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।