কিশোরীকে ধ’র্ষ’ণের চেষ্টা, গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ১৩, ২০২৬, ৩:৫১ অপরাহ্ণ
কিশোরীকে ধ’র্ষ’ণের চেষ্টা, গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বলিদাপাড়া গ্রামে প্রতিবেশীর ১১ বছর বয়সী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মীর ফারুক (৫০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মীর ফারুক ঝিনাইদহ সদর উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা। তিনি বলিদাপাড়া এলাকার একটি ভবনে সাবলেট বাসায় পরিবারসহ বসবাস করতেন। অভিযোগ অনুযায়ী, একই ভবনে বসবাসরত প্রতিবেশীর শিশুকন্যাকে রাতে একা পেয়ে তিনি ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

পরদিন সকালে বিষয়টি শিশুটি তার মায়ের কাছে জানালে ঘটনাটি এলাকায় জানাজানি হয়। পরে ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্তকে আটক করে গণপিটুনি দেন এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মীর ফারুককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়।

এদিকে স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে পূর্বেও অনৈতিক সম্পর্কের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।