লালমনিরহাটে উজ্জ্বল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন


লালমনিরহাট প্রতিনিধি, ফারুক সূর্য প্রকাশের সময় : জুন ১১, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
লালমনিরহাটে উজ্জ্বল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালী (বারঘড়িয়া) এলাকার বাসিন্দা মো. উজ্জল মিয়ার হত্যাকাণ্ডের বিচার এবং প্রধান আসামি আলমগীর হোসেন ওরফে আনন্দসহ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধনে অংশ নেন নিহতের স্বজন ও স্থানীয় বহু মানুষ।

মানববন্ধনে নিহতের মা রহিমা বেগম অভিযোগ করেন, ২ জুন সকালে তাদের বাড়ির সামনে আলমগীর হোসেন ধারালো অস্ত্র দিয়ে উজ্জল মিয়ার ওপর হামলা চালান। হামলায় অন্যান্য অভিযুক্তরাও অংশ নেন। গুরুতর আহত অবস্থায় উজ্জল মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বক্তারা দাবি করেন, প্রধান আসামি আলমগীর হোসেন (আনন্দ) ও দ্বিতীয় আসামি মো. সুজন মিয়াসহ ৪ থেকে ৭ নম্বর আসামি পরিকল্পিতভাবে হামলা চালিয়ে হত্যাকাণ্ড সংঘটিত করেছে। তারা দ্রুত গ্রেপ্তার হয়ে আইনের আওতায় আনা এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর আহ্বান জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যায়।

মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত শেষ করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।